Showing posts with label Fish. Show all posts
Showing posts with label Fish. Show all posts

Easy Prawn Ball/ ইজি প্রন বল

উপকরণ:
১। মাঝারি সাইজের চিংড়ি মাছ ২৫০ গ্রাম
২। পাউরুটি ১ লোভস
৩। আদা রসুন পেস্ট ১ চা চামচ

ইজি সরষে শাকে টাকি মাছের ঝুরি



উপকরণঃ
১। টাকি মাছ                      ৫০০ গ্রাম
২। সরষে শাক                    ৫০০ গ্রাম
৪। পিঁয়াজ কুঁচি                    ১৫০ গ্রাম

টাকি মাছের ঝুরি

উপকরণ
১। টাকি মাছঃ সেদ্ধ মাছ ২০০ গ্রাম
২। পিয়াজ কুচিঃ ৩ টেবিল চামচ
৩। আদা ও রসুন পেস্টঃ ১ চা চামচ
৪। রসুন ছ্যাচাঃ ২ চা চামচ
৫। শুকনো মরিচ পেস্টঃ ১ চা চামচ
৬। হলুদ পেস্টঃ ১/২ চা চামচ
৭। ধনে পেস্টঃ ১ চা চামচ
৮। রান্নার তেলঃ ৫০ এমএল
৯। তেজ পাতাঃ ১টা
১০। কাচা মরিচঃ ৪/৫টা ফালি করে কাটা
১১। লবনঃ প্রয়োজন অনুযায়ী
১২। ধনে পাতা কুচিঃ দুই টেবল চামচ
 
যে ভাবে রান্না করবেনঃ
১। সামান্য লবন, সামান্য রসুন এবং সামান্য হলুদ দিয়ে মাছ সেদ্ধ করে কাটা বেছে নিন
২। ফ্রাই প্যান বা কড়াইতে তেল গড়ম হলে তেজ পাতা, লবন ও পিয়াজ কুচি দিন, পিয়াজ ভেজে বাদামী রঙ করুন
৩। ধনে পাতা বাদে সব মশলার সাথে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিন
৪। মশলা কষানো হলে মৃদু আচে মাছ দিয়ে ঘন ঘন নাড়ুন
৫। মাছ যখন মশলার সাথে মিশে তাল তাল হবে তখন ধনে পাতা ছিটিয়ে দিয়ে জ্বাল নিভিয়ে কিছুক্ষন ঢেকে রাখুন। লক্ষ্য রাখবেন যেন মাছ শুকিয়ে ঝরঝরে না হয়, তাহলে খেতে ভালো লাগবে না।

Fish Korma/ মাছের কোর্মাঃ

উপকরনঃ
১। রুই, কাতল, আইর, কোড়াল, ভেটকি বা পাঙ্গাশ মাছঃ ১ কেজি
২। পিয়াজ কুচিঃ ৬ টেবিল চামচ
৩। আদা পেস্টঃ ২ চা চামচ
৪। রসুন পেস্টঃ ১ চা চামচ
৫। ধনে পেস্টঃ ১ টেবিল চামচ
৬। জিরা পেস্টঃ ১ চা চামচ
৭। এলাচঃ ৩/৪ টা
৮। দারচিনিঃ ২/৩ টুকরা
৯। তেজপাতাঃ ২ টা
১০। কাচা মরিচঃ ৭/৮ টা লম্বা ফালি করে কাটা
১১। রান্নার তেল বা ঘিঃ ১৫০ এমএল
১২। লবনঃ আপনার স্বাদ অনুযায়ী(২ চা চামচ)
১৩। চিনিঃ ১ চা চামচ
১৪। টক দৈঃ ২০০ এমএল
১৫। কেওড়া জলঃ ২ টেবিল চামচ

কি ভাবে রান্না করবেনঃ
১। মাছ আপনার ইচ্ছা মত টুকরো করে ভাল করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন
২। আদা, রসুন, ধনে, জিরা, দৈ, গড়ম পানিতে গুলে অর্ধেক গোলা মশলা, অর্ধেক লবন এবং একটু তেল দিয়ে মাছ মাখিয়ে ঘন্টা খানিক রেখে দিন
৩। অর্ধেক পিয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন
৪। ডেকচিতে বাকী পিয়াজ ছেড়ে দিন, লবন, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পিয়াজ হালকা বাদামী রং হওয়া পর্যন্ত ভেজে নিন
৫। অবশিষ্ট সব মশলার সাথে এক কাপ গড়ম পানি দিয়ে মশলা কষিয়ে নিন
৬। মশলা কষানো হলে আচ কমিয়ে দিয়ে মশলা মাখানো মাছ বিছিয়ে দিন, ডেকচি ধরে ঝাকিয়ে বা হালকা করে নেড়ে যতটা সম্ভব কষানো মশলার সাথে মিশিয়ে নিন, লক্ষ্য রাখবেন যেন মাছ ভেঙ্গে না যায়
৭। আচ আরোও কমিয়ে ঢেকে দিন, মিনিট দশেক পরে মাছ উল্টিয়ে কাচা মরিচ দিয়ে আবার ঢেকে দিন। লক্ষ্য রাখবেন যেন তলায় না লাগে, মাঝে মাঝে ডেকচি ধরে নাড়িয়ে দিন, চামচ দিয়ে মাছ নাড়বেন না, তাহলে মাছ ভেঙ্গে যাবে
৮। ঢাকনা খুলে দেখুন উপর তেল ভেসে উঠলে কেওড়া জল এবং ভাজা বেরেস্তা ছড়িয়ে দিয়ে জ্বাল নিভিয়ে মিনিট ১০/১৫ ঢেকে রাখুন।
আশা করছি এতোক্ষনে মাছের কোর্মা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।

Ilish dopiaja/ইলিশ মাছের দোপিঁয়াজা

উপকরনঃ

১। ইলিশ মাছঃ ১ কেজি
২। পিয়াজ কুচিঃ কফি কাপের ১ কাপ
৩। শুকনো মরিচ পেস্টঃ ১ টেবিল চামচ
৪। হলুদ পেস্টঃ ১/২ চা চামচ
৫। ধনে পেস্টঃ ১ টেবিল চামচ
৬। জিরা পেস্টঃ ১ চা চামচ
৭। আদা পেস্টঃ ২ চা চামচ
৮। গোল মরিচঃ ১/২ চা চামচ
৯। তেজ পাতাঃ ২ টা
১০। টমাটোঃ ২/৩টা
                                   ১১। সিরকা; ১ টেবিল,চামচ

যে ভাবে রান্না করবেনঃ


১। মাছ কেটে বেছে ধুয়ে পানি ঝড়িয়ে নিন
২। গুড়া মশলা হলে আদা রসুনের সাথে মিশিয়ে গড়ম পানিতে গুলিয়ে অর্ধেক মশলা, সিরকা, অর্ধেক লবন এবং সামান্য তেল দিয়ে মাছ মাখিয়ে অন্তত ঘন্টা খানিকের জন্য রাখুন
৩। অর্ধেক পিয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন
৪। ডেকচি গড়ম হলে তেল দিন, তেল গড়ম হলে অবশিষ্ট পিয়াজ, লবন এবং তেজ পাতা দিয়ে বাদামী রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে অবশিষ্ট গোলা মশলা সহ একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিন, মশলার উপর তেল ভেসে এলে আরো একটু পানি দিয়ে আবার কষাতে থেকুন।
৫। মশলা কষানো হলে আচ কমিয়ে দিয়ে মশলা মাখানো মাছ বিছিয়ে দিন, ডেকচি ধরে ঝাকিয়ে বা হালকা করে নেড়ে যতটা সম্ভব কষানো মশলার সাথে মিশিয়ে নিন, লক্ষ্য রাখবেন যেন মাছ ভেঙ্গে না যায়
৬। আচ আরোও কমিয়ে ঢেকে দিন, মিনিট দশেক পরে মাছ উল্টিয়ে দিয়ে উপরে চার ফালি করে কাটা টমাটো দিয়ে আবার ঢেকে দিন। লক্ষ্য রাখবেন যেন তলায় না লাগে, মাঝে মাঝে ডেকচি ধরে ঝাকিয়ে নাড়িয়ে দিন, চামচ দিয়ে মাছ নাড়বেন না, তাহলে মাছ ভেঙ্গে যাবে
৭। ঢাকনা খুলে দেখুন উপর তেল ভেসে উঠলে ভাজা বেরেস্তা ছড়িয়ে দিয়ে জ্বাল নিভিয়ে মিনিট ১০/১৫ ঢেকে রাখুন।

(এভাবে শিং মাগুর সহ যে কোন বড় মাছের দোপিয়াজা রান্না করতে পারেন তবে এসব মাছে বেরেস্তা দিতে না চাইলে কিছু ভাজা জিরা গুড়ি করে ছিটিয়ে দিতে পারেন। ভাজা জিরা গুড়া দিলে ধনে পাতা দিবেন না)

Yogurt Ilish/দৈ ইলিশ

উপকরনঃ
১, ইলিশ মাছ মাঝারী সাইজের ১টা
২, টক দৈ ১০০ এম এল
৩, পিয়াজ কুচি ৪ টেবিল চামচ
৪, হলুদ বাটা বা গুড়া ১ চা চামচ৫, কাচা মরিচ ৭/৮টা বা আপনার রুচি মত, ফালি করে কাটা
৬, ধনে বাটা বা গুড়া ২ চা চামচ
৭, আদা পেস্ট ১ চা চামচ
৮, রান্নার তেল ১০০ এম এল
৯, চিনি ১ চা চামচ
১০, লবন আপনার স্বাদ অনুযায়ী(+/-২ চা চামচ


যে ভাবে রান্না করবেনঃ
১, মাছ একটু বড় টুকরো করে ভাল করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন
২, হাড়িতে তেল গড়ম হলে পিয়াজ দিন, হালকা বাদামী রঙ ধরা পর্যন্ত ভেজে নিন
৩, এবার কাচামরিচ এবং দৈ বাদে সব মশলা দিয়ে কষিয়ে জ্বাল কমিয়ে দিন
৪, মাছের টুকরো গুলি উপরে বিছিয়ে দিন
৫, এমন পরিমান পানি দিন যেন মাছের উপরে না উঠে
৬, হাড়ি ঢেকে মৃদু আচে রান্না করুন
৭, মিনিট দশেক পরে দৈ এবং কাচামরিচ মাছের উপরে ছরিয়ে দিয়ে আবার ঢেকে দিন
৮, পানি টেনে উপরে তেল ভেসে উঠলে জ্বাল নিভিয়ে দিন।
আশা করি দৈ ইলিশ পরিবেশনের জন্য প্রস্তুত।

Sweet and sour prawn:

যা যা প্রয়োজনঃ

১। ২৫০ গ্রাম খোষা ছাড়ানো চিংড়ী মাছ
২। ২ টা পিয়াজ
৩। ১ কাপ মুরগীর স্টক(ইচ্ছা)
৪। ২ টা কাচা মরিচ কুচি, ২ টা থেতলানো শুকনা মরিচ(হাতে ছিড়ে নিতে পারেন)
৫। ৪ টেবিল চামচ সয়া সস
৬। ১ টেবিল চামচ টমাটো পেস্ট বা কেচাপ
৭। ৩ টেবিল চামচ সাদা ভিনিগার
৮। ১ টেবিল চামচ চিনি
৯। ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১০। ২ টেবিল চামচ রান্নার তেল
১১। ১ টেবিল চামচ আদা পেস্ট
১২ ১ টেবিল চামচ রসুন পেস্ট
১৩। ৪/৫ টা আলমন্ড বাদাম কুচি


যে ভাবে রান্না করবেন
১। মুরগীর স্টক, সয়া সস, টমাটো পেস্ট, ভিনিগার, চিনি এক সাথে মিশিয়ে একটা পেয়ালায় রাখুন।
২। চুলায় ডেকচি গড়ম হলে তেল দিন।
৩। তেল গড়ম হলে আদা, রসুন, বাদাম ও পিয়াজ কুচি দিন। ৪/৫ মিনিট নাড়ুন।
৪। এবার মাছ দিয়ে আবার ৩/৪ মিনিট নাড়ুন
৫। কাচা মরিচ কুচি ও শুকনা মরিচ দিয়ে আবার ৩/৪ মিনিট নাড়ুন।
৬। এবার স্টক মেশানো সস গুলি ঢেলে দিন। নেড়েচেড়ে মিশিয়ে দিন। জ্বাল হতে দিন
৭। সস বা ঝোল ফুটে উঠলে কর্ন ফ্লাওয়ার একটু পানি বা দুধে গুলে নিয়ে ফুটন্ত সস বা ঝোলে ঢেলে দিন। নাড়তে থাকুন।
৮। কয়েক মিনিটের মধ্যেই ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।
৯। টক মিষ্টি চিংড়ি পরিবেশনের জন্য রেডি। সাদা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে গড়ম গড়ম পরিবেশন করুন।Cooking Chinese Over 50 fresh and innovative recipes for modern Chinese cuisineCooking Chinese Over 50 fresh and innovative recipes for modern Chinese cuisine

Baked Telapia

উপরে তেলাপিয়া এবং নিচে সেলমন


যা যা প্রয়োজনঃ

১। ৪ টা বড় সাইজের আস্ত তেলাপিয়া মাছ (আমাদের দেশের জন্য)ভালো করে কুটে ধুয়ে নিবেন, যারা বিদেশে আছেন তারা ৪ টা তেলাপিয়ার ফিলেট নিতে পারেন (প্রায় ৫০০ গ্রাম)

২। ১ টা লেবুর রস

৩। ৪ টেবিল চামচ মাখন বা রান্নার তেল

৪। ১ চা চামচ রসুন পেস্ট

৫। ১/২ চা চামচ আদা পেস্ট

৬। ১ টা পিয়াজ কুচি

৭। ১ টেবিল চামচ কাচা মরিচ পেস্ট

৮। ৩/৪ চা চামচ লবন

৯। আধা চা চামচ গোল মরিচের গুড়া

১০। সামান্য কিছু ধনে পাতা কুচি।

করনীয়ঃ

১। গলানো মাখন বা তেলের সাথে সব কিছু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন

২। সদ্য তৈরী পেস্ট দিয়ে মাছ গুলি মাখিয়ে ঘন্টা দুয়েক ঢেকে রাখুন

৩। ওভেন গড়ম করে নিন।

৪। বেকিং ট্রেতে একটু তেল বা মাখন মেখে মাছ গুলি বিছিয়ে ওভেনে ঢুকিয়ে দিন

৫। ১০ মিনিট বেক হলে উল্টিয়ে দিন, ট্রে ঘুড়িয়ে দিন

৬। ৫ মিনিট পর ১ টা কাটা চামচ বা ছুড়ি মাছের ভিতর ঢুকিয়ে দেখুন মাছ ঠিক ভাবে সেদ্ধ হয়েছে কি না

৭। মাছ সেদ্ধ হলেই পরিবেশনের জন্য রেডি। গড়ম গড়ম পরিবেশন করুন

Sweet and sour Prawn

যা যা প্রয়োজনঃ

১। ২৫০ গ্রাম খোষা ছাড়ানো চিংড়ী মাছ

২। ২ টা পিয়াজ

৩। ১ কাপ মুরগীর স্টক(ইচ্ছা)

৪। ২ টা কাচা মরিচ কুচি, ২ টা থেতলানো শুকনা মরিচ(হাতে ছিড়ে নিতে পারেন)

৫। ৪ টেবিল চামচ সয়া সস

৬। ১ টেবিল চামচ টমাটো পেস্ট বা কেচাপ

৭। ৩ টেবিল চামচ সাদা ভিনিগার

৮। ১ টেবিল চামচ চিনি

৯। ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার

১০। ২ টেবিল চামচ রান্নার তেল

১১। ১ টেবিল চামচ আদা পেস্ট

১২ ১ টেবিল চামচ রসুন পেস্ট

১৩। ৪/৫ টা আলমন্ড বাদাম কুচি

করনীয়ঃ

১। মুরগীর স্টক, সয়া সস, টমাটো পেস্ট, ভিনিগার, চিনি এক সাথে মিশিয়ে একটা পেয়ালায় রাখুন।

২। চুলায় ডেকচি গড়ম হলে তেল দিন।

৩। তেল গড়ম হলে আদা, রসুন, বাদাম ও পিয়াজ কুচি দিন। ৪/৫ মিনিট নাড়ুন।

৪। এবার মাছ দিয়ে আবার ৩/৪ মিনিট নাড়ুন

৫। কাচা মরিচ কুচি ও শুকনা মরিচ দিয়ে আবার ৩/৪ মিনিট নাড়ুন।

৬। এবার স্টক মেশানো সস গুলি ঢেলে দিন। নেড়েচেড়ে মিশিয়ে দিন। জ্বাল হতে দিন

৭। সস বা ঝোল ফুটে উঠলে কর্ন ফ্লাওয়ার একটু পানি বা দুধে গুলে নিয়ে ফুটন্ত সস বা ঝোলে ঢেলে দিন। নাড়তে থাকুন।

৮। কয়েক মিনিটের মধ্যেই ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।

৯। টক মিষ্টি চিংড়ি পরিবেশনের জন্য রেডি। সাদা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে গড়ম গড়ম পরিবেশন করুন।

Fried fish


ভাজা মাছঃ
মাছ ধুয়ে পানি ঝড়িয়ে লবন আর আপনার রুচি মত শুকনো মরিচ গুড়া দিয়ে মাখিয়ে অন্তত ঘন্তা খানিক রেখে দিন এর সাথে সামান্য কয়েক ফোটা লেবুর রস দিতে পারেন তারপর ফ্রাই প্যানে তেল গড়ম হলে আচ কমিয়ে মাছ ছেড়ে দিন হালকা আচে ভেজে নিন, কিছু ক্ষন পর পর উলটে দিবেন আপনার পছন্দ মত কড়া বা হালকা ভাজা হলে নামিয়ে রেখে কিছু পিয়াজ কুচি ভেজে উপরে ছড়িয়ে দিন পিয়াজ আধা ভাজা হলে এর সাথে কয়েকটা আস্ত কাচা মরিচ সামান্য একটু কেটে দিতে পারেন, কেটে না দিলে মরিচ ফুটে যেতে পারে(নিচের ছবি)
উপরে ভাজা ইলিশ মাছের ছবি দিয়ে দিলাম

Ilish Dopiaji


ইলিশ মাছের দোপিয়াজিঃ
এটা অন্যান্য বড় মাছ রান্নার একই নিয়ম শুধু পার্থক্য হোল রান্নার মোট পিয়াজের অর্ধেক পিয়াজ বেরেস্তার চেয়ে একটু কম ভেজে রেখে দিবেন যখন রান্না প্রায় হয়ে আসবে তখন এই ভাজা পিয়াজ গুলি উপরে ছড়িয়ে দিয়ে ডেকচি ঢেকে নামিয়ে রাখবেন উপরে ছবি দেয়া হয়েছে