Showing posts with label Chicken. Show all posts
Showing posts with label Chicken. Show all posts

Easy Chicken Kebab-2/ ইজি চিকেন কাবাব-২

উপকরণ:
১। মুরগির মাংস ১ কেজি (হাড় ছাড়া)
২। আদা রসুন পেস্ট ২ টেবিল চামচ

Easy Chicken Kebab-1/ ইজি চিকেন কাবাব-১

উপকরণ:
১। মুরগি ১ কেজি ওজনের ১টা
২। আদা রসুন পেস্ট ২ টেবিল চামচ

Chicken and pineapple curry/আনারস চিকেন কারি

যা যা প্রয়োজনঃ
১। মুরগিঃ ১ কেজি সাইজের ১টা ইচ্ছা মত কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিবেন
২। আনারসঃ ১/৪টা কুচি করে কেটে অথবা পাটায় মিহি করে থেতলিয়ে নিবেন
৩। পিয়াজঃ কুচি তিন টেবিল চামচ
৪। রসুন পেস্টঃ ১ চা চামচ
৫। আদা পেস্টঃ ২/৩ চা চামচ
৬। তেজ পাতাঃ ১ টা
৭। শুকনা মরিচ পেস্টঃ ২ চা চামচ
৮। হলুদ পেস্টঃ সামান্য ১ চিমটি বা না হলেও ক্ষতি নেই
৯। ধনে পেস্টঃ ২ চা চামচ
১০। লবংগঃ ৩/৪টা
১১। দারচিনিঃ ছোট ২/৩ টুকরা
১২, লবনঃ আপনার প্রয়োজন মত(আনুমানিক ২ চা চামচ)
১৩। চিনিঃ ২ চা চামচ
১৪। রান্নার তেলঃ ১০০ এমএল
 
যে ভাবে রান্না করবেনঃ
১। সব তেল মশলা সহ(আনারস বাদে) মাংস মাখিয়ে ডেকচিতে বসিয়ে দিন।
২। মাংশ কষানো হয়ে গেলে দেখুন গলেছে কি না, না গললে একটু গড়ম দিয়ে আবার কিছুক্ষন রান্না করুন।
৩। মাংশ গলে গেলে আনারস দিয়ে নেড়ে মিশিয়ে মৃদু আচে কিছুক্ষন ঢেকে রেখে দিন।
৪। ঝোল শুকিয়ে তেলে ভেষে উঠলে নামিয়ে নিন।

Chicken Jalfrezi



চিকেন জালফ্রেজিঃ (আপনার পছন্দের যে কোন মাংশ দিয়ে রাধতে পারেন)

যা যা প্রয়োজনঃ

১। ১ কিলো সাইজের ১ টা মুরগী, ইচ্ছা মত সাইজ করে ধুয়ে পানি ঝড়ানো

২। ২/৩ টা পিয়াজ একটু মোটা করে কুচি করে কাটা

৩। ১ টা ক্যাপসিকাম এক ইঞ্চি পরিমান সাইজে চৌকো করে কাটা

৪। ১ টেবিল চামচ আদা পেস্ট

৫। ১ চা চামচ রসুন পেস্ট

৬। ১ টেবিল চামচ শুকনো মরিচ গুড়া(কম বেশি করতে পারেন)

৭। ৭/৮ টা কাচা মরিচ লম্বা দু ফালি করে কাটা

৮। ৫০ গ্রাম(৫/৬ টেবিল চামচ) রান্নার তেল

৯। ১ টা তেজ পাতা

১০। ৩/৪ টা এলাচ

১১। ৩/৪ টা লবঙ্গ

১২। ৩/৪ টুকরা ছোট দারচিনি

১৩। দেড় চা চামচ(কম বেশি নিতে পারেন) লবন

১৪। ২ টা টমাটো ক্যাপসিকামের সাইজে কাটা

করনীয়ঃ

১। চুলায় ডেকচি দিয়ে তেল দিন

২। তেল গড়ম হলে পিয়াজ ছেড়ে দিন, লবন দিন, নাড়ুন

৩। পিয়াজ হালকা রঙ ধরলে কাচা মরিচ বাদে সব মশলা দিয়ে ৪/৫ মিনিট নাড়ুন

৪। এবার মাংশ দিন, নেড়ে মশলার সাথে মিশিয়ে জ্বাল কমিয়ে দিয়ে ঢেকে রাখুন

৫। মাংশ সেদ্ধ হয়ে এলে ক্যাপসিকাম, টমাটো, কাচা মরিচ দিয়ে নেড়েচেড়ে প্রায় ১৫/২০ মিনিট ঢেকে দিয়ে জ্বাল একেবারে কমিয়ে দিন, এই সময় লবন টেস্ট করে দেখতে পারেন

৬। ঢাকনা উঠিয়ে দেখুন সব কিছু সেদ্ধ হয়েছে কিনা আর তেল ভাষছে কিনা।

৭। সেদ্ধ হলে তেল ভেষে এলে মনে করবেন চিকেন জালফ্রেজি পরিবেশনের জন্য রেডি।

Chickn Tikka Masala

যা যা প্রয়োজনঃ

১। ৫০০ গ্রাম মুরগির বুকের মাংশ, আপনার পছন্দ মত ছোট সাইজের কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন।

২। দুইটা পিয়াজ কুচি

৩। ৪ টেবিল চামচ রান্নার তেল

৪। ছোট ৩/৪ টুকরা দারচিনি

৫। ১ টা তেজপাতা

৬। ৪/৫টা এলাচ

৭। ২/৩ টা লবংগ

৮। ১ টা টমাটো ছোট করে ঝুড়ি করে কাটা

৯। ১ টেবিল চামচ টমাটো পেস্ট বা কেচাপ

১০। ১ টেবিল চামচ আদা পেস্ট

১১।১ চা চামচ রসুন পেস্ট

১২। ১ চা চামচ জিরা পাউডার

১৩। ১ চা চামচ ধনে পাউডার

১৪। চা চামচের ১/৪ হলুদ পাউডার

১৫। ১ টেবিল চামচ শুকনা মরিচ পাউডার

১৬। ১ কাপ টক দৈ

১৭। প্রয়োজন মত লবন

১৮। কিছু ধনে পাতা(সাজাবার জন্য)

করনীয়ঃ

১। ১ টেবিল চামচ দৈ এবং একটু লবন দিয়ে মাংশ মাখিয়ে রাখুন।

২। সব পেস্ট এবং গুড়া মশলা এক সাথে মিশিয়ে নিন দরকার হলে একটু দৈ নিয়ে পেস্ট বানিয়ে রাখুন।

৩। চুলায় ডেকচি চাপিয়ে তেল দিন, তেল গড়ম হলে তেজপাতা, লবংগ, এলাচ, দারচিনি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়ে পিয়াজ কুচি দিন। পিয়াজ গুলি বাদামী রঙ হওয়া পর্যন্ত ভালো করে নাড়ুন।

৪। এবার মশলার পেস্ট ও লবন দিয়ে কষিয়ে নিন। কষানো হলে টমাটো এবং টমাটো পেস্ট/কেচাপ নিন এবং নেড়ে চেড়ে মসলার সাথে মিশিয়ে নিন। দরকার হলে একটু গড়ম পানি নিতে পারেন।

৫। মাংশ দিয়ে দিন। ভালো করে মশলার সাথে মিশিয়ে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন।মাঝে মাঝে নেড়ে দিন ডেকচির তলায় লাগছে কিনা লক্ষ্ রাখুন, লবন টেস্ট করে দেখুন। মাংশ সেদ্ধ হলে দৈ দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে মৃদু আচে ১০/১৫ মিনিট ঢেকে রাখুন।

৬। জ্বাল নিভিয়ে কিছুক্ষন ঢেকে রাখুন।

৭। পরিবেশনের ডিশে নিয়ে উপরে অল্প ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

Chicken Dhansak

যা যা প্রয়োজনঃ

১। মাংশ ৫০০ গ্রাম, ধুয়ে পানি ঝড়ানো

২। ১০০ গ্রাম করে ছোলা এবং মসুর ডাল মোট ২০০ গ্রাম

৩। ১০০ গ্রাম আলু ছোট কিউব করে কাটা

৪। ২/৩ টা পিয়াজ কুচি

৫। ৫০ গ্রাম রান্নার তেল

৬। ১ টেবিল চামচ আদা পেস্ট(একটু বেশি হলে ক্ষতি নেই)

৭। ১ চা চামচ রসুন পেস্ট, ২/৩ কোষ আস্ত রসুন

৮। আধা চা চামচ হলুদ

৯। ১ টেবিল চামচ জিরা গুড়া

১০। ১ টেবিল চামচ ধনে গুড়া

১১। ১ চা চামচ(কম বেশি নিতে পারেন)শুকনা মরিচ গুড়া

১২। ১ চা চামচ পুদিনা পাতার পেস্ট

১৩। ৩/৪ টা টমাটো টুকরা করে কাটা

১৪। ১ টা তেজ পাতা

১৫। ছোট ২/৩ টুকরা দারচিনি

১৬। ২/৩ টা এলাচ

১৭। সামান্য গোল মরিচ গুড়া

১৮। ১ আটি তাজা মেথি শাক, কিংবা ৩ টেবিল চামচ শুকনো মেথি শাক


করনীয়ঃ

১। মাংশ,ডাল,পিয়াজ,পুদিনা,ধনে,আদা, রসুন,লবন এবং তেজপাতা দিয়ে ১৫০০ এমএল পানি দিয়ে সেদ্ধ করুন

২। ডাল সেদ্ধ হলে টমটো এবং মেথি শাক দিন

৩। মাংশ সেদ্ধ হলে মরিচ, জিরা, গড়ম মশলা গুলি দিয়ে ভালো করে ঘুটে ডাল মিশিয়ে ফেলুন, ডাল মিশে গেলে দরকার মনে করলে একটু পানি দিন

৪। অন্য একটা ফ্রাই প্যানে তেল গড়ম করুন, তেল গড়ম হলে রসুনের কোষ গুলি একটু থেতলে নিয়ে গড়ম তেলে ছেড়ে নাড়তে থাকুন

৫। রসুনে বাদামী রঙ ধরলে ধানসাকের উপরে তেল সহ ঢেলে একটু হালকা নাড়া দিয়ে ঢেকে হালকা আচে মিনিট দশেক রাখুন।

৬। ধানসাক পরিবেশনের জন্য রেডি।

Chicken spinach Salad(European)


চিকেন পালং স্যালাদঃ(ইউরোপিয়ান)
যা যা প্রয়োজনঃ
আধা কিলো মুরগির বুকের মাংশ ছোট কিউব করে কাটা, দুইশ গ্রাম মিষ্টি আলু লম্বা মোটা করে কাটা, একটু গোল মরিচ গুড়া, দুইটা টমাটো মোটা চাক করে কাটা, পঞ্চাশ গ্রাম কচি পালং শাক, (দুইটা কাচা মরিচ কুচি ইচ্ছানুযায়ী), একটু ধনে পাতার পেস্ট, এক চা চামচ রসুন পেস্ট, পরিমান মত লবন, দুই টেবিল চামচ সুর্যমুখি তেল, একটা বড় পিয়াজ মোটা চাক করে কাটা, ড্রেসিঙ্গের জন্য মেয়োনিজ।
অর্ধেক ধনে পাতার পেস্ট রসুনের পেস্ট আর একটু লবন দিয়ে আলু মাখিয়ে আলাদা করে ঢেকে রাখুন। বাকী পেস্ট দিয়ে মাংশ মাখিয়ে আলাদা করে ঢেকে রাখুন প্রায় এক ঘন্টা। ওভেন ২০০ ডিগ্রী সেঃ তাপে গড়ম করে নিন।বেকিং ট্রেতে তেল মাখিয়ে আলু এবং মাংশ দুই পাশে ভিন্ন ভাবে(মেশাবেন না) বিছিয়ে ওভেনে ঢুকিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট বেক হতে দিন। এবার বের করে দেখুন, দরকার হলে উলটে দিয়ে আরো কিছুক্ষন বেক করুন। বাদামি রঙ হলে বের করে নিন। একটা বড় ডিশে পিয়াজ, টমাটো, পালং শাক নিন, ট্রে থেকে বের করা আলু আর মাংশ ওগুলির সাথে মিশিয়ে নিন। পরিবেশনের সময় উপরে মেয়োনিজ, গোল মরিচ গুড়া এবং কাচামরিচ ছিটিয়ে দিন।( কাচা পালং শাক খেতে না চাইলে লেটুস পাতা নিতে পারেন, ঝাল করতে চাইলে ধনে পাতা রসুনের সাথে একটু আদা আর কাচা মরিচের পেস্ট দিতে পারেন)