Showing posts with label Beef. Show all posts
Showing posts with label Beef. Show all posts

Beef curry

ছবি-১; গোমাংশের কারি
ছবি-২; গোমাংশ এবং চালের রুটি

যা যা প্রয়োজনঃ
১।গোমাংশ ; ১ কেজি, নিজের পছন্দ মত কেটে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিবেন
২। পিয়াজ ; দেশি ১০-১২টা বিদেশি ২টা কুচি করে কাটা
৩। আদা পেস্ট ; ২ টেবিল চামচ
৪। রসুন পেস্ট ; ১ টেবিল চামচ
৫। শুকনা মরিচ গুড়া ; দেড় টেবিল চামচ
৬। হলুদ গুড়া ; ১/২ টেবিল চামচ
৭। ধনিয়া গুড়া ; ১ টেবিল চামচ
৮। জিরা গুড়া ; ১ টেবিল চামচ
৯। তেজপাতা ; ২টা
১০। এলাচ ; ৪টা
১১। দারচিনি ; ছোট ৪ টুকরা
১২। লবংগ ; ৫ টা
১৩। গোলমরিচ ; ৬ টা
১৪। লবন ; রুচি অনুযায়ি(প্রায় ২ চা চামচ)
১৫। রান্নার তেল ; ৫০এমএল
১৬। টক দৈ ; ৩ টেবিল চামচ(ঐচ্ছিক)

কি ভাবে রান্না করবেনঃ
১। সব তেল মশলা দিয়ে মাংশ মাখিয়ে আধা ঘন্টার মত রেখে দিন
২। একটা বড় ডেকচিতে নিয়ে মাঝারি আচে বসিয়ে ঢেকে দিন
৩। ফুটে উঠা পর্যন্ত মাঝে কয়েকবার নেড়ে দিন
৪। এবার আচ কমিয়ে ঢেকে দিন
৫। ঝোল প্রায় শুকিয়ে এলে আধা লিটার গড়ম পানি দিয়ে নেড়ে ঢেকে দিন
৬। কিছুক্ষন পর ঢাকনা খুলে দেখুন মাংশ নড়ম হয়েছে কিনা, না হলে আবার একটু গড়ম পানি দিয়ে ঢেকে রাখুন, আচ আরো কমিয়ে দিন।
৭। আবার দেখুন মাংশ নড়ম হলে নামিয়ে নিন
৮। সম্ভব হলে একটু ভাজা মৌরি গুড়া করে বা কিছু বেরেস্তে উপরে ছিটিয়ে হালকা নাড়া দিয়ে ঢেকে রাখুন
৯। গোমাংশের কারি পরিবেশনের জন্য প্রস্তুত

Harira


হারিরা(এরাবিয়ান খাবার)
যা যা প্রয়োজনঃ
২০০ গ্রাম ভেজানো কাবলি ছোলা, ৪০০ গ্রাম যে কোন হাড্ডি ছারা মাংশ, ১০০ গ্রাম মসুর ডাল, ১০০ গ্রাম নুডলস, একটা বড় পিয়াজ কুচি, এক চা চামচ আদা পেস্ট, একটু হলুদ গুড়া বা পেস্ট, এক চা চামচ জিরা গুড়া বা পেস্ট, একটা বড় টমাটো, এক টেবিল চামচ সয়াবিন তেল, দুইটা ডিম, একটা লেবুর রস, প্রয়োজন মত লবন, একটু গোল মরিচ গুড়া এবং কিছু ধনে পাতা।
সস প্যানে তেল গড়ম হলে পিয়াজ এবং লবন দিন, বাদামী রঙ ধরতে চাইবে যখন তখন মাংশ দিয়ে কিছুক্ষন ভুনে নিন, এবার কাটা টমাটো সহ মশলা গুলি দিয়ে দিন। ঘন হয়ে এলে কাবলি ছোলা, ডাল সহ গড়ম পানি দিয়ে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষন। এবার খুলে দেখুন মাংশ সেদ্ধ হয়েছে কি না। পানি শুকিয়ে গেলে এবং মাংশ সেদ্ধ না হলে আরো একটু পানি দিন। মাংশ সেদ্ধ হলে যদি ঝোল ঘন হয়ে থাকে আরো একটু পানি দিন এবং নুডলস দিয়ে দিন। মিনিত ৫/৬ পর ডিম ফিটে নিয়ে লেবুর রসের সাথে মিশিয়ে ঢেলে দিন ঘন ঘন কিছুক্ষন্ননেড়ে নামিয়ে উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিন।